Tamannee
শিক্ষক নির্দেশিকা
Tamannee-তে শিক্ষক হিসেবে কোর্স অফার তৈরি করে দ্রুত শিক্ষার্থী পাওয়ার প্রতিটি ধাপ নিচে সাইটের আসল পেজের নমুনা সহ তুলে ধরা হলো।
১. মেনু থেকে শিক্ষক নিবন্ধন শুরু করুন
Tamannee-র যেকোনো পেজের উপরে হেডার মেনু থেকে "শিক্ষক হিসেবে যুক্ত হোন" বাটনে ক্লিক করুন।
২. অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন
Google দিয়ে এক ক্লিকে সাইনআপ করতে পারেন অথবা আপনার ইমেইল ও পাসওয়ার্ড লিখে অ্যাকাউন্ট খুলুন বাটনে চাপ দিন।
লগইন করুন
৩. প্রোফাইলে লিঙ্গ, পূর্ণ নাম ও WhatsApp নম্বর সংরক্ষণ করুন
সাইনআপ করার পর আমার প্রোফাইল পেজ আসবে। এখানে আপনার লিঙ্গ (পুরুষ বা নারী শিক্ষক) নির্বাচন করুন, সঠিক নাম এবং সক্রিয় WhatsApp নম্বর লিখে "সংরক্ষণ করুন" বাটনে চাপ দিন।
আমার প্রোফাইল
💡 যে নম্বরে WhatsApp চালু আছে সেটি দিন। যদি WhatsApp না থাকে, তবুও আপনার সচল মোবাইল নম্বর দিন — শিক্ষার্থীরা সরাসরি এই নম্বরে কল বা যোগাযোগ করবে।
৪. কোর্স অফার ও প্যাকেজসমূহ পূরণ করুন
প্রোফাইল থেকে "কোর্স অফার খুলুন" বাটনে ক্লিক করে অফার পেজে আসুন। নিচের নমুনার মতো প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করুন।
কোর্স অফার
কোর্স টিউটোরিয়ালঅ্যাডমিন রিভিউ ও হোমপেজে প্রকাশ
ফরম জমা দেওয়ার পর অ্যাডমিন তথ্য যাচাই করে অনুমোদন দেবেন। এরপর আপনার কোর্স কার্ডটি সরাসরি সাইটের হোমপেজে সবার সামনে লাইভ দেখা যাবে।
ভর্তির অনুরোধ গ্রহণ ও ক্লাস শুরু
কোনো শিক্ষার্থী বা অভিভাবক আবেদন করলে আপনার ড্যাশবোর্ডে "ভর্তির অনুরোধ" অপশনে নোটিফিকেশন আসবে। ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলে সময় ঠিক করে ক্লাস শুরু করবেন।